দাম্পত্য কলহ ডেকে আনে মানসিক অশান্তি। এর সঙ্গে থাকে নানারকম শারীরিক সমস্যাও। তবে দাম্পত্যজীবনের এই অশান্তি শরীরের ওজন বাড়াতে সবচেয়ে দ্রুত গতিতে কাজ করে। দাম্পত্য কলহ থাকলে অল্পদিনের মধ্যেই ওজন বেড়ে যেতে পারে বেশ কয়েক পাউন্ড!
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যকোর সবসময় চলা অশান্তি একদিকে যেমন চরম মানসিক অবসাদ ডেকে আনে, অন্যদিকে নানা রকম বিপাকীয় সমস্যার জন্ম দেয়। ফলে ঝগড়ায় কিছুটা ক্যালোরি পুড়লেও রক্তে বাড়ে ইনসুলিন ও ট্রাইগ্লাইসেরাইডসের পরিমাণ। ট্রাইগ্লাইসেরাইডস হলো রক্তে অবস্থিত একধরণের ফ্যাট। গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, অশান্তির দাম্পত্য জীবনে জড়িত ব্যক্তিদের ওজন বছরে গড়ে প্রায় ১২ পাউন্ড করে বাড়ে।
পেটভরে খাওয়া দাওয়ার পর ঝগড়া বাধলে এই সম্ভাবনা আরও বেড়ে যায় দ্বিগুনের বেশি। এমন কী শরীরে জন্ম নিতে পারে অতিরিক্ত মোটা হওয়ার প্রবণতা (ওবেসিটি)। শুধু তাই নয় বাড়তে পারে হার্টের অসুখ ও ডায়াবেটিসের আশঙ্কা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন