বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

বুড়ো হতে না চাইলে যে ওষুধ

কে চায় বুড়িয়ে যেতে? যৌবন ধরে রাখার চেষ্টা মানুষের মধ্যে সে অনাদিকাল থেকেই। মানুষের এ চাওয়াকে ঘিরে চেষ্টারও শেষ নেই। কিন্তু তেমন কোন সাফল্য দেখতে পাওয়া যায়নি। এবার যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী সে চেষ্টাটিতে অনেকটাই সাফল্যের কাছাকাছি চলে এসেছেন বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন গবেষণা চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের এই বিজ্ঞানী দল জানিয়েছেন, মানুষের অকালবার্ধক্য ঠেকাতে তারা শিগগিরই এক মহৌষধ নিয়ে আসছেন। এ ওষুধ বার্ধক্যতো ঠেকাবেই। সেই সঙ্গে আয়ুও বাড়িয়ে দেবে অন্তত ১০ বছরেরও বেশি।

বিজ্ঞানীরা জানান, এই গবেষণার জন্য তারা হাচিসন গ্লিফোর্ড প্রোজেরিয়া সিনড্রোমে (এইচজিপিএস) আক্রান্ত শিশুদের ত্বকের কোষ নিয়েছিলেন।

এইচজিপিএস একটি বিরল রোগ। এ রোগে আক্রান্ত শিশুরা দ্রুত বুড়িয়ে যায়। মোটামুটি ১২ বছর বয়সে সাধারণত তাদের মৃত্যু হয়।

বিজ্ঞানীরা ‘র‌্যাপামাইসিন’ নামের এক ধরনের ওষুধ ব্যবহার করে ওই শিশুদের কোষকে সারিয়ে তুলেছেন। বিজ্ঞানীরা এ ওষুধটিকে ‘চিরযৌবনের ওষুধ’ বলে অভিহিত করছেন।

মানুষের অঙ্গ প্রতিস্থাপনের সময় এই র্যাপামাইসিন ব্যবহার করা হয় শরীরের প্রতিরোধব্যবস্থা দুর্বল করার জন্য। আর এ ওষুধটি তৈরি করা হয়েছে ইস্টার আইল্যান্ডের মাটিতে পাওয়া এক ধরনের ব্যাকটেরিয়া থেকে